সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

পেনাল্টিতে ১-০ গোলে পিছিয়ে পড়লো বাংলাদেশ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-14
পেনাল্টিতে ১-০ গোলে পিছিয়ে পড়লো বাংলাদেশ
পেনাল্টিতে গোল হজম করলো বাংলাদেশ।

এএফসি এশিয়ান কাপের ফিরতি লেগের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে হংকং। তবে ম্যাচের ৩৪ মিনিটে তারিক কাজীর ভুলে পিছিয়ে পড়লো বাংলাদেশ। বক্সের ভেতরে ফাউল করে বসেন তারিক। সফল স্পট কিক থেকে দলকে লিড এনে দেন ম্যাট অর।

ঘরের মাঠে নিজেদের ভুলের কারণেই হংকংয়ের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। শেষের এক মিনিটেই ব্যবধানে গোল হজম না করলে সে ম্যাচ অন্তত ড্র করতে পারতো লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশকে আতিথ্য দিচ্ছে হংকং। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারছিলো না হংকং। শেষ পর্যন্ত আবারও নিজেদের ভুলের কারণেই পেনাল্টি থেকে গোল হজম করে বাংলাদেশ।

 

ম্যাচের ৩৪ মিনিটে বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে পা ফসকে যান তারিক কাজী। মুহূর্তেই প্রতিপক্ষ এক খেলোয়াড় দৌড়ে বলের কাছে আসলে বাজেভাবে ট্যাকল করেন তারিক। আর সঙ্গে সঙ্গে পকেট থেকে হলুদ কার্ড বের করেন রেফারি। 

 

পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি হংকংয়ের ফরোয়ার্ড ম্যাট অর। মিতুল মারমার বাঁ দিক দিয়ে বল জালে জড়ান তিনি। আর তাতেই ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।