সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

'ডু অর ডাই' ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে বাংলাদেশের বিদায়


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-20
'ডু অর ডাই' ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে বাংলাদেশের বিদায়
সংগৃহীত ছবি

'ডু অর ডাই' ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। লঙ্কানদের দেয়া ২০২ রানের জবাবে ১৯৫ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।

নাবি মুম্বাইয়ে আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই মারুফার শিকার হয়ে ফেরেন ওপেনার ভিশমি গুনারত্নে। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ৪৬ রান করা অধিনায়ক চামারি আথাপাত্তু। ৩৭ রানের ইনিংস খেলে স্বর্ণার বলে কাটা পরেন নিলাশকা। শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০২ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। দুটি উকেট তুলে নেন রাবেয়া খান।

জবাবে শুরুতে রুবাইয়া হায়দারের উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর দলীয় ২৪ রানে ফারজানা ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রান করে সোবহানা মোস্তারি আউট হলে দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর শারমিন আক্তার আর নিগার সুলতানার ৮২ রানের দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৬৪ রান করা শামিমা ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। শামিমার পর ফিফটি তুলে নেন জ্যোতিও।

শেষ দিকে ৯ বলে বাংলাদেশের দরকার ছিল ১০ রান, হাতে ৬ উইকেট। ১ রান তুলতেই টাইগ্রেসরা হারায় ৫টি উইকেট। ৭৭ রান করে জ্যোতি মাঠ ছাড়লে জয় এবং সেমিতে ওঠার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।