সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মুকুট জেতায়, ৭০ কোটি টাকা পাচ্ছেন ভারত নারী দল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-03
 দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মুকুট জেতায়, ৭০ কোটি টাকা পাচ্ছেন ভারত নারী দল
দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে ভারত।

প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জেতা ভারত দলকে বড় অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মুকুট জেতা হারমানপ্রীত কৌররা পাবেন ৫১ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকার কাছাকাছি।

৫১ কোটি রুপি পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবাজিত সাইকিয়া। সোমবার ফাইনাল শেষে এএনআইকে তিনি বলেন, ‘বিসিসিআই আনন্দিত। আইসিসির তহবিলে হাত না দিয়ে বোর্ড ভারতীয় দলকে ৫১ কোটি টাকা পুরস্কার দিতে চলেছে। এই অর্থ খেলোয়াড়, নির্বাচক এবং অমল মজুমদারের নেতৃত্বে থাকা সাপোর্ট স্টাফদের কাছে যাবে।’


চ্যাম্পিয়ন হিসেবে আইসিসির কাছ থেকেও ভারত বড় অঙ্কের অর্থ পাচ্ছে। অঙ্কটা ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫০ কোটি টাকার বেশি। যা ২০২৩ সালের পুরুষ বিশ্বকাপের ও ২০২২ সালের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়নদের প্রাপ্ত অর্থের তুলনায় অনেকগুণ বেশি। ২০২৩ সালে পুরুষ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পেয়েছিল ৪ মিলিয়ন ডলার। ২০২২ সালের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৪.৫২ কোটি টাকা।


রানার্সআপ দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ২.২৪ মিলিয়ন ডলার (২৪.৬৪ কোটি টাকা), যা তিন বছর আগে ইংল্যান্ডের পাওয়া ৬ লাখ ডলার (৬ কোটি ৬০ লাখ টাকা) থেকে ২৭৩ শতাংশ বেশি। দুই সেমিফাইনালে হারা দলের প্রত্যেকেই পাবে ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা), ২০২২ সালের যা ছিল ৩ লাখ ডলার (৩ কোটি ৩০ লাখ টাকা)।


আইসিসি এবারের বিশ্বকাপের প্রাইজমানিই অন্য যেকোনো আসরের তুলনায় বেশি রেখেছিল। আট দলের এই আসরে চারগুণ বাড়িয়ে মোট প্রাইজমানি ধরা হয় ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (১৫২ কোটি ৬৮ লাখ টাকা), যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আগের আসরের ৩.৫ মিলিয়ন ডলার (৩৮.৫ কোটি টাকা) থেকে ২৯৭ শতাংশ বেশি। এই প্রাইজমানির পরিমাণ দুই বছর আগে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিকেও ছাড়িয়ে গেছে, যা ছিল ১০ মিলিয়ন ডলার (১১০ কোটি টাকা)।