সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

উইকেট কিপিংয়ে মুশফিককে ছাড়িয়ে লিটনের রেকর্ড


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-11
উইকেট কিপিংয়ে মুশফিককে ছাড়িয়ে লিটনের রেকর্ড
সংগৃহীত ছবি

উইকেট কিপিংয়ে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। মুশফিকুর রহিমের রেকর্ড ভেঙে দেশের হয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড স্থাপন করলেন এই উইকেটকিপার-ব্যাটার।

গত জুনে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের রেকর্ড স্পর্শ করেছিলেন লিটন। টেস্টে লিটনের সেটি ছিল ১৫তম স্টাম্পিং।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশ ব্যাটার লোরকান টাকারকে ফেরান হাসান মুরাদ। তার বলে লিটন স্টাম্পড করে মুশফিককে ছাড়িয়ে যান। এরপর ১৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্টাম্পিং করেন লিটন।

উল্লেখ্য, তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের পক্ষে স্টাম্পিংয়ের রেকর্ডটা (১০১) মুশফিকুর রহিমের। স্টাম্পিংয়ের রেকর্ডে সব মিলিয়ে তিনি আছেন চারে। তার ওপরে আছেন– ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও দুই শ্রীলংকান কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানা (১০১)।