সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : খেলা

বিপিএলে চুক্তির বাকি ৩০ লাখ টাকার দাবি - এনামুল হক বিজয়ের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-29
বিপিএলে চুক্তির বাকি ৩০ লাখ টাকার দাবি - এনামুল হক বিজয়ের
ক্রিকেটার এনামুল হক বিজয়।

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে এবার বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন এই ক্রিকেটার। উল্টো দাবি করেছেন, বিপিএলে তার চুক্তির প্রতিশ্রুত পুরো টাকা এখনও পাননি তিনি। তার ৫০ লাখ টাকার চুক্তির মধ্যে তিনি পেয়েছেন মাত্র ২০ লাক টাকা, বিসিবিকে জানানোর পরও নাকি মেলেনি বাকি ৩০ লাখ টাকা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন এনামুল হক বিজয়। তিনি জানান, ‘বিপিএলে গত বছর ৫০ লাখের চুক্তি ছিল, ৩০ লাখ পাইনি। এক বছর ধরে বিপিএলের যারা দায়িত্ব ছিলেন, অনেক ফোন দিয়েছি মেইল দিয়েছি, তাদের কাছে গিয়েছি, চেক দেখিয়েছি। রাজশাহী দলের চেক পড়ে আছে কিন্তু টাকা নেই। কিন্তু এক বছর ধরে ৩০ লাখ টাকা পাইনি। এই টাকা কেন পাচ্ছি না কারণ জানতে চাই।

 

বিপিএলের গত আসরে নানা বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি ক্রিকেটাররা খেলতে নামেননি এমন নজিরও আছে। দেশি ক্রিকেটাররাও বয়কট করতে চেয়েছিলেন, তবে বিসিবির অনুরোধেই নাকি খেলতে নামেন তারা। এছাড়া আরও নানা বিতর্কের জন্ম দিয়েছে রাজশাহীর এই ফ্রঞ্চাইজিটি। 

 

বিজয় বলেন, রাজশাহীর হয়ে যখন খেলছিলাম, ফারুক ভাই- আকরাম স্যার- মঞ্জু ভাই- মিঠু ভাইও ছিলেন। সবাই জানতেন আমরা টাকা পাচ্ছি না। আমাদের অনুরোধ করা হয়েছে খেলা বয়কট করো না। একটা কথা ভুল বলে থাকলে ধরিয়ে দেবেন। আমি কারও বিরুদ্ধে বলছি না, নিজের জন্য কথাগুলো বলছি। বিসিবি থেকে বলা হয়েছিল নেতৃত্ব চালিয়ে যাও, কিন্তু করিনি। সেঞ্চুরির পরেরদিন ক্যাপটেনসি ছেড়ে দিয়েছি।

 

ফেসবুক লাইভে এসে বিজয় দাবি করে বলেন, আমি বিপিএলের গত বছরের পেমেন্ট পাইনি, ৩০ লাখ টাকা বাকি আছে। আর আমাকে বাদ দেওয়ার কারণ জানার জন্য কাউকে ফোনে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ তাই নিতেই হবে, সমাধানটা কী হবে জানতে চাই। গত বছর যা হয়েছে প্রমাণ থাকলে আমাকে সাসপেন্ড করে দেন। সারা বাংলাদেশের মানুষ জানুক আমি অপরাধী। না হলে আমার সম্মান ফেরত দিতে হবে। যদি নামও আসে, কেন ফিক্সিং কেলেঙ্কারির ছেলেকে দলে নিতে চাইবে? প্রতি বছরই ডিমান্ড থাকে। সুযোগ তো থাকছে