সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

এমবাপ্পেকে নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে, রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচেও


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-11
এমবাপ্পেকে নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে, রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচেও
সংগৃহীত ছবি

স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামানো হয়নি কিলিয়ান এমবাপ্পেকে। এবার তাকে নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচেও।

চ্যাম্পিয়ন্স লিগে সিটির বিপক্ষে লড়াইয়ের আগের দিনই জানা যায়, বাঁ পায়ের পেশির চোটে ভুগছেন এমবাপ্পে। কিন্তু তারপরও তাকে স্কোয়াডে রেখে ইতিহাদে পৌঁছায় রিয়াল। বুধবার (১০ ডিসেম্ব) রাতে ২-১ ব্যবধানে হারের ম্যাচটিতে অবশ্য তাকে মাঠে নামানো হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ শাবি আলোনসোও জানান, খেলার মতো পরিস্থিতিতে ছিলেন না ফরাসি তারকা।

 

এদিকে লা লিগায় রোববার (১৪ ডিসেম্বর) আলাভেসের বিপক্ষে ম্যাচ রিয়ালের। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে চার ‍ফুটবলারকে পাবেন না আলোনসো। তার উপর অনিশ্চয়তা তৈরি হয়েছে এমবাপ্পেকে নিয়েও।

 

দলের তারকা ফুটবলারের বিষয়ে কোচ আলোনসো বলেন, রোববারের ম্যাচের জন্য তাকে (এমবাপ্পে) পাওয়া যাবে কি না, এখনই বলা কঠিন। পরিষ্কারভাবে আজ (সিটির বিপক্ষে) খেলার মতো প্রস্তুতি তার ছিল না। যদি সে আলাভেসের বিপক্ষেও ফিরতে না পারে, তা হলে অবশ্যই তাকে আমরা মিস করব।

 


লা লিগায় সবশেষ ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে এমনিতেই চাপে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৪। শিরোপার লড়াইয়ে ফিরতে জয়ের বিকল্প নেই তাদের। এমন অবস্থায় এমবাপ্পের মতো তারকার অনুপস্থিতি নিশ্চিতভাবে ভোগাবে দলকে।  রিয়ালের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে এমবাপ্পের গোল ২৫টি, অ্যাসিস্ট ৪টি।