মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড নবগঠিত ফুটবল কমিটি
কায়সার আহমেদ সোহাগ (স্টাফ রিপোর্টার)
eshomoy.com || 2021-10-12 13:05:15
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২০২১-২২ মৌসুম নিয়ে গতকাল রাজধানীর বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে আলোচনায় বসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড নবগঠিত ফুটবল কমিটি....
সভায় উপস্থিত ছিলেন মোহামেডান ফুটবল কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী দাতো মো. একরামুল হক, ফুটবল কমিটির সচিব জনাব আবু হাসান চৌধুরী প্রিন্স...ফুটবল কমিটির সদস্য এহসান ফজলে শামীম...
সভায় আরো উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ এমপি, জনাব মহিউদ্দিন এমপি. উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য জনাব রেজাউর রহমান সোহাগ.
ট্যাকনিক্যাল কমিটির সদস্য জনাব ইমতিয়াজ সুলতান জনি, জনাব জাকারিয়া পিন্টু, জনাব সৈয়দ রুম্মান ওয়ালী বিন সাব্বির, জনাব ফজলুর রহমান বাবুল, জনাব কাজী জসিম উদ্দিন জসী, জনাব রিয়াজ উদ্দিন, জনাব হাসানুজ্জামান খান বাবলু, জনাব কায়সার হামিদ সহ ফুটবল কমিটির আরো অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ...
সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সুলেমান দিয়াবাতের সাথে তিনজন হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার নিয়ে আসাসহ দল ভালো করবে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে.আমরা সমর্থকরা মাঠের খেলার অপেক্ষায় থাকি আমরা হতাশ হবো না ইনশাআল্লাহ...