সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

‘ডমিঙ্গো ও হেই জগা’ (বাংলায়) ‘রোববার রাজা খেলতে নামছে’


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-31 15:13:30
‘ডমিঙ্গো ও হেই জগা’ (বাংলায়) ‘রোববার রাজা খেলতে নামছে’

 

 

 

দলবদলের গুঞ্জন ছিল, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এখনো রয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। পর্তুগিজ তারকা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেনও, ‘রাজা খেলতে নামবে’। যদিও শেষ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দলে দেখা যায়নি তাকে। তো কবে মাঠে নামছেন তিনি? সেই উত্তরটিই দিয়েছেন ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ।


ইউনাইটেড নতুন কোচ টেন হ্যাগের অধীনে এখনো কোনো ম্যাচ খেলা হয়নি পর্তুগিজ সুপারস্টারের। পারিবারিক কারণ দেখিয়ে ছিলেন না ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বের থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া ট্যুরেও। অবশেষে মাঠে ফিরছেন তিনি।


৩১ জুলাই (রোববার) রাত ৯টায় স্প্যানিশ ক্লাব রায়ো ভ্যালেকানোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নামবে ম্যানচেস্টারের ক্লাবটি, সেই ম্যাচেই খেলবেন রোনালদো। বিষয়টি নিশ্চিত করে ডাচ কোচ হ্যাগ বলেন, ‘ও রায়োর বিপক্ষে খেলবে। হ্যাঁ, ওকে দলে রাখা হবে। আমরা দেখব ও কতক্ষণ খেলতে পারে।’


দলবদল বিষয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করতে গত সপ্তাহে ইউনাইটেডের ডেরায় ফেরেন ৩৭ বছর বয়সী তারকা। যদিও ফলপ্রসূ আলোচনা হয়নি তেমন কিছুই যে কারণে ঠিকানা বদলও করতে পারেননি তিনি। তবে এবার ম্যানইউর হয়ে প্রত্যাবর্তন হচ্ছে ঠিকই। সেই সঙ্গে টেন হ্যাগের অধীনে প্রথমবার খেলতেও নামছেন।


প্রসঙ্গত, দুদিন আগে ইনস্টাগ্রামে এক ফ্যান অ্যাকাউন্টের পোস্টে গিয়ে রোনালদো মন্তব্য করেন, ‘ডমিঙ্গো ও হেই জগা’। পর্তুগিজ এই বাক্যটির বাংলা করলে দাঁড়ায়, ‘রোববার রাজা খেলতে নামছে’।