আরও একবার ফুটবল বিশ্বের নজরে সৌদি আরব। এবার বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে তাদের। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে চলেছে সৌদি আরব। একমাত্র প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া আয়োজকের তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দেয়ায় সৌদিতে টুর্নামেন্ট বসার পথে আর কোনো বাধা রইলো না।
২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে। তবে ওই বছরে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও ম্যাচ গড়াবে। তাতে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া অথবা ওশেনিয়া মহাদেশে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এরপরে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে সৌদি আরব ও অস্ট্রেলিয়া। তবে মঙ্গলবার (৩১ অক্টোবর) শেষ মুহূর্তে এসে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন- এক ঘণ্টার চেয়ারম্যান স্কুলছাত্রী মিম
অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে বিবিসি স্পোর্ট জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজকের তালিকা থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। তাতে আয়োজকের তালিকায় এখন কেবল সৌদি আরব রয়েছে। যেহেতু তাদের আর কোনো প্রতিযোগি থাকছে না, সেহেতু সৌদির বিশ্বকাপ আয়োজক হতে আর কোনো বাধা রইলো না।
ইসময়/একে/এমআরএম