eshomoy.com || 2021-11-09 10:53:30
নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ার ফলে সব হিসাব-নিকাশ মিটে যায়। ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়। যার ফলে নামিবিয়ার বিপক্ষে ভারতের এই ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।
নিয়মরক্ষার হলেও অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এবং কোচ হিসেবে রবি শাস্ত্রির ছিল শেষ ম্যাচ।টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে নয় উইকেটে জয় পেয়েছে ভারত।
কোহলি আগেই জানিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপের পরেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছেড়ে দেবেন। সেই মতো নামিবিয়া ম্যাচটিই ছিল টি-২০ ফর্ম্যাটে ভারত অধিনায়ক হিসেবে বিরাটের শেষ ম্যাচ। এর পর নতুন অধিনায়কের অধীনে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামবেন তিনি।
ক্যাপ্টেন্সি ছাড়া প্রসঙ্গে কোহলি বলেন, ‘এটা এক ধরণের স্বস্তি। আমি আগেই বলেছি, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। তবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করার এটাই সঠিক সময়। গত ৬-৭ বছর ধরে একটানা ক্রিকেটে নিজেকে নিংড়ে দিতে হচ্ছে। তবে যাত্রাটা দারুণ মজাদার ছিল।