শেষ দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে উগান্ডা। আফ্রিকা অঞ্চল থেকে উগান্ডার পাশাপাশি বিশ্বকাপে খেলবে নামিবিয়াও।
২০২৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। স্বাগতিক হিসেবেই এ দুদল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।
আরও পড়ুন- বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেয়া নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
২০২২ সালের বিশ্বকাপ থেকে এবারের আসরে খেলার সুযোগ পাচ্ছে সেরা ৮টি দল। তারা হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
আফগানিস্তান ও বাংলাদেশ বিশ্বকাপের টিকিট পেয়েছিল র্যাঙ্কিংয়ের পরবর্তী দুটি স্থানে থাকার সুবাদে।

ইউরোপ অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে সুযোগ পেয়েছে পাপুয়া নিউগিনি।
আমেরিকা অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে খেলবে কানাডা, এশিয়া অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেপাল ও ওমান। প্রসঙ্গত, যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজের ১০টি ভেন্যুতে চলবে এবারের আসর।
আরও পড়ুন- টেলিভিশন: শতাব্দীর বিস্ময়কর আবিষ্কার, ভবিষ্যৎ কী?
ভেন্যুগুলো হলো- ভিভ রিচার্ড স্টেডিয়াম, কেনিংস্টন ওভাল, উইন্ডসর পার্ক, প্রভিডেন্স স্টেডিয়াম, ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, আরনস ভ্যালে স্টেডিয়াম, ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, গ্রান্ড প্রেইরি স্টেডিয়াম, সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক ও এসেনহাওয়ার স্টেডিয়াম।
ইসময়/এসআই/এমআরএম