সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

অঘটন ঘটিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী আরব আমিরাত


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-15 19:23:30
অঘটন ঘটিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী আরব আমিরাত

এবারের এশিয়া কাপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে সেমিফাইনালে পা রেখেছিল পাকিস্তান। সেই পাকিস্তানকে এবার হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরাত।

ফাইনালে ওঠার লড়াইয়ে আরব আমিরাতের দেয়া ছোট লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

আরও পড়ুন-বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি ময়মনসিংহের!

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি স্পোর্টস গ্রাউন্ডে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে আরব আমিরাত। শুরুতে ব্যাট করে পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছিল আরব আমিরাত। জবাব দিতে নেমে ১৮২ রানে অলআউট হয় পাকিস্তান। 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন ওপেনার শামিল হুসাইন।

দলীয় ২২ রানে আউট হন শাহজাইব খান। তবে চাপ সামলে নিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক সাদ বেইগ এবং আজান আওয়াইস।


 
তৃতীয় উইকেটে আজানকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন সাদ। ফিফটিও তুলে নিয়েছিলেন সাদ। তবে এরপরই শুরু বিপর্যয়ের। ৫২ বলে ৫০ রান করে বাদামির বলে এলবিডব্লিউ হন সাদ। পরের ওভারেই রান আউট হন আজান।
 
দুই সেট ব্যাটারের বিদায়ের পর ৬ রানের ব্যবধানে ফেরেন রিয়াজ উল্লাহ। এরপর দুই রান আউটে নিজেরাই নিজেদের বিপদে ফেলে পাকিস্তান।

আয়ান খানের একই ওভারে রান আউট দুটি হয়। ১২১ রানে ৭ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন টেইলেন্ডারের ব্যাটার আলী আফসান্দ এবং আমির হাসান।

আরও পড়ুন- ফরিদপুরে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
 
২৭ রান করে আমির যখন আউট হন, তখন জয় থেকে ২৯ রান দূরে পাকিস্তান। আলী আফসান এবং মোহাম্মদ জিশান চেষ্টা করলেও সেটা আর করতে পারেননি। জয় থেকে ১২ রান দূরে থামে পাকিস্তান। 

 

ইসময়/একে/এমআরএম