গতকালই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কাল রাতেই মাগুরা থেকে রওনা দিয়ে ঢাকায় আসেন সাকিব। আজই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হলেন এই তারকা বিশ্বসেরা অলরাউন্ডার।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ৪টি আসনের নৌকা ২টি, লাঙ্গল ১টি ও ১টিতে ট্রাক প্রতীকের বিজয়
প্রথমে এলেন কোচ নাজমূল আবেদীন। এরপর একে একে এলেন বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা, ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসাইন; ও উপস্থিত হয়েছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও। হঠাৎই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে এ আসেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সাদা গাড়ি থেকে নেমে বেরিয়ে পরে ঢুকলেন ইনডোরে মধ্যে ।
গতকাল কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–২ আসন থেকে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব।নির্বাচনে বিজয়ের পরেই কাল রাতেই মাগুরা থেকে রওনা দিয়ে ঢাকায় আসেন তিনি। এবং সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হলেন এই তারকা অলরাউন্ডার।
আরও পড়ুনঃ গাজায় সোনা- অলঙ্কার টাকা-পয়সা লুট করছে ইসরাইলি বাহিনী
সামনে বিপিএল, বিসিবির একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মাগুরায় থাকা অবস্থায় ফিটনেসের কাজ করছিলেন সাকিব। এবার ব্যাট-বলের প্রস্তুতি নেওয়ার পালা। এবারের বিপিএলে সাকিব আল হাসান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। তাই সংসদ সদস্য নির্বাচিত হয়েই আবারও মন দিলেন খেলার মাঠে এই তারকা ক্রিকেটর। কারন ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসরের।