বাংলাদেশ আইসিসির ভবিষ্যত টুর্নামেন্ট আয়োজনের জন্য অনেকগুলো বিড করেছিল । সাফল্য খুব একটা আসেনি।
২০৩১ সালের বিশ্বকাপে যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশ আর ভারতের নাম ঘোষণা করেছে আই,সি,সি।
২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত এই সময়ে এককভাবে কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পায়নি বিসিবি।
মাত্র একটি টুর্নামেন্টই পেয়েছে, তাও আবার যৌথভাবে। আজ মঙ্গলবার আইসিসির বৈশ্বিক আসরগুলোর ছেলেদের ক্রিকেটে স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হয়।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি ঘোষিত ৮ বছরের এই নতুন চক্রের প্রথম বিশ্ব আসর । ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট যৌথভাবে এটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ্র। পাকিস্থান ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ।
এই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হবে দেশটিতে ১৯৯৬ সালের পর। ভারত ও শ্রীলঙ্কায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে হবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ।
অস্ট্রেলিয়ায় আবার ২০২৮ সালে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০২২ সালেও বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া অর্থাৎ আগামী বছর। তবে নিউজিল্যান্ড থাকবে ২০২৮ সালে তাদের সঙ্গে যৌথ আয়োজক।
ভারত ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে।