সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

চ্যাম্পিয়ন হতে পারলেই কোটি টাকা ও বিএমডব্লিউ উপহার পাবে ক্রিকেটাররা


eshomoy.com || 2024-02-22
চ্যাম্পিয়ন হতে পারলেই কোটি টাকা ও বিএমডব্লিউ উপহার পাবে ক্রিকেটাররা

চট্টগ্রাম পর্ব শেষে দুই দিন বিরতির আবারও ঢাকায় ফিরছে বিপিএল। লিগ পর্বের শেষ দুই ম্যাচ সহ আসরের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।

এসব ম্যাচেও মিরপুর স্টেডিয়ামের টিকিটমূল্য একই রাখা হয়েছে। এবার টিকিটের (সাধারণ গ্যালারির) সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা। আর গ্র্যান্ডস্ট্যান্ড টিকিটে সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের প্রবেশ মূল্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে, পাওয়া যাবে অনলাইনেও। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।

আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাউন্ড রবিন পর্বের বাকি দুটি ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স। এরপর ২৫ ফেব্রুয়ারি দুটি এলিমিনেটর ম্যাচ, ২৭ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার ও আগামী ১ মার্চ বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।