সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

মাঠেই ইফতার করলেন মুশফিক-মিরাজরা


eshomoy.com || 2024-03-14
মাঠেই ইফতার করলেন মুশফিক-মিরাজরা

শুরু হয়েছে মুসলমানদের প্রিয় রমজান মাস। এর মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। ফলে ফিল্ডিং করতে করতে ইফতারের সময় হয়ে যাওয়ায় মাঠে বসেই তা সেরে নিয়েছেন রোজাদার ক্রিকেটাররা।

বুধবার (১৩ মার্চ) শ্রীলঙ্কার ইনিংসের ৪৮.২ ওভারের ঘটনা। তখন ক্রিজে থাকা প্রমোদ মাদুশানকে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে তালুবন্দি করেন শরীফুল ইসলাম।

এরপরই দৌড়ে মাঠে ঢোকেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়রা। খেজুর ও শরবত খেয়ে তখন রোজা ভাঙতে দেখা যায় মুশফিক, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজদের। জানা গেছে, পেসাররা ছাড়া এ দিন বেশির ভাগ ক্রিকেটারই খেলেছেন রোজা রেখে।

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের খেজুর ‍দিয়েছেন টাইগার টিম স্টাফের সদস্যরাও। ইফতার সারতে ফিল্ডিংয়ে যে যেখানে ছিলেন, দৌড়ে এসে এক জায়গায় মিলিত হন। যদিও এর কিছুক্ষণ পরই শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ব্যাটিং শেষ হয়ে যায়। ৪৮.৫ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ২৫৫ রানে।