আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে শারমিন আখতারের শতকে ভর করে যুক্তরাষ্ট্রের সামনে ২৩ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ নারী দল পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে। ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে লাল-সবুজের প্রতিনিধিদের ৩২২ রান সংগ্রহ। করতে হবে ৩২৩ রান যুক্তরাষ্ট্রকে জয়ের জন্য।
১৩০ রান করেন বাংলাদেশের হয়ে ১৪১ বলে শারমিন। বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম শতক করলেন তিনি আইসিসি আয়োজিত ৫০ ওভারের ম্যাচে।
ওয়ানডে স্ট্যাটাস নেই যুক্তরাষ্ট্রের মেয়েদের বলে এ ম্যাচটি ওয়ানডের স্বীকৃতি পাচ্ছে না। ৫০ ওভারের ম্যাচকে লিস্ট ‘এ’ হিসেবে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি কদিন আগে ।
মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি ২০১৩ সালে ভারতের বিপক্ষে যৌথভাবে খেলেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। সালমা অপরাজিত ৭৫ রান, রুমানা ৭৫ রান করে আউট হয়েছিলেন। জিম্বাবুয়ের হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৬ রান করেন মুর্শিদা ও শারমিন আখতার। এ সময় ৫৬ বলে ৪৭ রান করে কান্ডানালার শিকার হন মুর্শিদা।
মুর্শিদা আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শারমিন। বাকিদের মধ্যে ফারজানা হক ৬৭, নিগার সুলতানা ৩৩ ও লতা মণ্ডল ১৭ রান করেন। যুক্তরাষ্ট্রের হয়ে ৬৪ রান খরচায় ২ উইকেট নেন মোকশা চৌধুরী। একটি করে উইকেট পান গীতিকা কোডালি ও কান্ডালানা।
এর আগে শক্তিধর পাকিস্তানকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ বাছাইয়ের প্রথম ম্যাচে। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন । ৪৯ রানের মধ্যেই পাঁচ পাঁচটি উইকেট শিকার করে নিজেদের সিদ্ধান্ত যে ঠিক ছিল সেটিরই প্রমাণ দেন বাংলার মেয়েরা। যদিও পাক ব্যাটার নিদা দার আর আলিয়া রিয়াজের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান।
আলিয়া ৮২ বলে ৬১ রানের এবং নিদা দার ১১১ বলে ৮৭ অনবদ্য ইনিংস খেলেন। ঋতু মণি ও নাহিদা আক্তার দুটি করে এবং সালমা খাতুন ও রুমানা আহমেদ একটি করে উইকেট লাভ করেন বাংলাদেশের হয়ে । ৭ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে ২০২ রানের টার্গেটে বাংলাদেশ অতিক্রম করে ।