সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

চূড়ান্ত আইপিএল শুরুর দিনক্ষণ


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-11-24
চূড়ান্ত আইপিএল শুরুর দিনক্ষণ

 


ভারত ক্রিকেট বোর্ড জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর শুরু হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ২ এপ্রিল বসবে প্রতিযোগিতাটির ১৫তম আসর যদিও সূচি চূড়ান্ত করেনি এখনো ভারত ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ক্রিকবাজের খবর।

 


 

গেল বছর করোনার কারণে দুবাইয়ে হয়েছিল আইপিএল। চলতি বছর শুরুটা ভারতে হলেও মাঝপথে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে ফের শুরু করতে হয় দুবাইয়ে। কিন্তু এবার ভারতেই আইপিএল অনুষ্ঠিত হবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ দিন কয়েক আগে এই তথ্য জানিয়েছেন।

 

 


 
সমর্থকদের উদ্দেশে জয় শাহ বলেন, আমি জানি আপনারা চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে চান। সেই সময় অবশ্য বেশি দূরে নেই। আইপিএলের ১৫তম আসর এবার ভারতে হবে। এবারের টুর্নামেন্টে নতুন দু'টি দল যুক্ত হয়েছে। এ কারণে এবার টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে।

 

 


 
টুর্নামেন্ট শুরুর আগে নিলামের দিকে তারা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন জয় শাহ। তিনি বলেন, সামনেই বড় নিলাম রয়েছে। তার পরে প্রতিটি দল কেমন তৈরি হয়, সে দিকে তাকিয়ে আছি। আশা করছি আরও উত্তেজক টুর্নামেন্ট হবে।

 

 


 
চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আগামী বছর তিনি হলুদ জার্সিতেই খেলবেন কি না সে বিষয়ে সমর্থকদের কৌতূহল রয়েছে। এ সময় একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ধোনি জানান, এখনও টুর্নামেন্টের অনেক দেরি রয়েছে। তাই এখনই কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

 


 অনেকে বলছেন চেন্নাইয়ের হয়ে খেলোয়াড় ধোনিকে আর নাও দেখা যেতে পারে। তিনি ফিরতে পারেন অন্য কোনো ভূমিকায়। মেন্টর কিংবা কোচিং স্টাফও হতে পারে। এবার যেমন ভারত দলের মেন্টরের দায়িত্ব পালন করেছেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ।