সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

আইপিএলে খেলা নিয়ে যা বললেন তাসকিন


eshomoy.com || 2024-05-09
আইপিএলে খেলা নিয়ে যা বললেন তাসকিন

বর্তমানের জাতীয় দলে সুযোগ পাওয়া ছাড়াও আইপিএলে খেলতে পারাটা বড় স্বপ্ন হিসেবে দেখছেন ক্রিকেটাররা। তবে গত কয়েক বছরে আইপিএল খেলার সুযোগ পেয়েও অংশ নিতে পারেননি তাসকিন আহমেদ।

কারণ, মোস্তাফিজকে ছাড়পত্র দিলেও তাসকিনের বেলায় বেঁকে বসে বিসিবি। এবার আইপিএল খেলা নিয়ে মুখ খুলেছেন তাসকিন।

বৃহস্পতিবার (৯ মে) জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। এ সময় আইপিএল খেলা নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

জবাবে এই টাইগার পেসার বলেন, যে জিনিসটা চলে গেছে এটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব, সামনে অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেক জনের বডি টাইপ একেক রকম। এজন্য বোর্ড সতর্ক থাকে।

তিনি আরও বলেন, ফাস্ট বোলার যাদের দেখছেন, সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়ত আমার বডি টাইপ বা বোলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্ট খেলারও কথা ছিল।

‘কিন্তু শেষ মুহূর্তে কাঁধের চোট ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গেছি... হয়ত ভবিষ্যতে খেলব ইনশাআল্লাহ, আফসোস নাই কোনো। শুধু দোয়া কইরেন।’

চলতি আইপিএলের নিলামের শুরুতে নাম দিয়েছিলেন টাইগার এই পেসার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির মুখে নিলামের আগেই নাম সরিয়ে নেন তাসকিন। এবারের নিলামে নাম থাকলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল বলা যায়।

যদিও পরে চলতি আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।