সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

চৌগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কোয়াটার ফাইনালে জয় পেয়েছে ধুলিয়ানী ও নারায়নপুর ইউনিয়ন ফুটবল একাদশ


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-07-06 10:00
কোয়াটার ফাইনালে জয় পেয়েছে ধুলিয়ানী  ও নারায়নপুর ইউনিয়ন ফুটবল একাদশ
চৌগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার কোয়াটার ফাইনালের দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। 

দিনের প্রথম খেলায় অংশ নেয় পাতিবিলা ইউনিয়ন ফুটবল একাদশ ও ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৩ গোলে প্রতিপক্ষ পাতিবিলা ইউপি ফুটবল একাদশকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে।

অপর খেলায় অংশ নেয় নারায়নপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার শুরুতে উভয় দল আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলতে থাকে। কিন্তু নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলার ফলাফল মিমাংসা হয় টাইব্রেকারে। টাইব্রেকারে নারায়নপুর ইউপি ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে সুখপুকুরিয়া ইউনিয়ন ফটুবল একাদশকে হারিয়ে সেমিফাইল নিশ্চিত করেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন যথাক্রমে মমিনুর রহমান মমিন ও জাফর ইকবাল লিটন।

এ সময় চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, ক্রীড়া ব্যক্তিত্ব ফিরোজ কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।