সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

তামিমের ফেরা নিয়ে যা বললেন পাপন


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-07-29
তামিমের ফেরা নিয়ে যা বললেন পাপন
ছবিঃ সংগৃহীত

তামিম ইকবাল শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে। প্রায় এক বছর হতে চলল তিনি মাঠে নেই। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎও অস্পষ্ট। মাঠে না থাকলেও তামিমকে নিয়ে আলোচনা থেমে নেই। সুযোগ পেলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তামিমের বিষয়ে জানতে চাওয়া হয়।

রোববার পাপন আবারও তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তামিমের ফেরার বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু বলতে পারবেন না।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে খেলার পথ খোলা রেখেছেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বসবে। গুঞ্জন রয়েছে, ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম।

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম আবার দলে ফিরুক, এটাই তার চাওয়া।

পাপন বলেন, "তামিমের বিষয়টা এখনো পরিষ্কার নয়। যতক্ষণ পর্যন্ত ওর সঙ্গে আমার আলোচনাটা না হয়। অনেকদিন ওর সঙ্গে কথা হয়েছে, নাফিস ইকবাল অসুস্থ থাকাকালে নিয়মিত যোগাযোগ হয়েছে। কিন্তু যখন আমি তামিমের সঙ্গে বসার কথা বলেছিলাম, তখন সে বলল খেলার ব্যস্ততা আছে। বিপিএল শেষ হলে আসবে বলে জানিয়েছে।"

পাপন আরও বলেন, "তারপরে বিপিএল শেষ হলে তামিম একটা মেসেজ পাঠাল যে সে দেশের বাইরে যাচ্ছে, ফিরে এসে যোগাযোগ করবে। এরপর আর যোগাযোগ হয়নি, শুধু নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে কথা হয়েছে। তবে আমরা চাই তামিম আসুক।"

তিনি বলেন, "আমার কথা-বার্তায় বুঝতে পেরেছেন, এখানে অনেক খেলোয়াড় আছে যারা বেশিদিন জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।"