সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাইবান্ধা

এক লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধা থেকে শাহবাগে উদ্দেশ্যে রওনা দেন


মো:জাহিদুল ইসলাম

eshomoy.com || 2024-11-25
এক লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধা থেকে  শাহবাগে  উদ্দেশ্যে রওনা দেন



হিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ" নামের একটি সংগঠন এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধা থেকে   শাহবাগে সারাদেশের মানুষের জমায়েতের চেষ্টা করা হয়। পরবর্তীতে পুলিশের কার্যকর পদক্ষেপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাত একটার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে, শুধুমাত্র ঋণ পাওয়ার আশায় এসেছিলেন। এতে করে সকাল ৭টা থেকে শাহবাগ এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তীব্র যানজট দেখা দেয়। এলাকার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। পরে শাহবাগ থানার পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।


সমাবেশে আসা লোকজন জানান, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত এনে সমাবেশে অংশগ্রহণকারীদের মাঝে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এ আশ্বাসে সাধারণ মানুষ বিশেষত গ্রামের বাসিন্দারা প্রলুব্ধ হন। তারা সমাবেশে অংশ নেওয়ার জন্য প্রতি ব্যক্তি ১,০০০ টাকা করে রেজিস্ট্রেশন ফিও দেন।



এক অংশগ্রহণকারী বলেন, আমরা ভেবেছিলাম, এই ঋণ পাওয়া আমাদের জীবনের বড় সুযোগ। তাই রেজিস্ট্রেশন ফি দিয়েছি এবং এতদূর এসেছি।


শাহবাগ থানা যুবদলেন এক নেতা বলেন, আমরা বেশ কিছু গাড়ি ফেরত পাঠিয়েছি। যারা এসেছে তারা গ্রামের খুবই সাধারণ মানুষ। তাদেরকে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যাপ্ত ঋণ দেওয়ার কথা বলে নিয়ে আসা হয়েছে।


এদিকে বেলা দেড়টার দিকে শাহবাগ গিয়ে দেখা যায়, শাহবাগ মোড়ে পর্যাপ্ত পুলিশ ও এপিবিএন এর সদস্য মোতায়েন রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যানও। শাহবাগ থানার সামনেও রাখা হয়েছে সাঁজোয়া যান।


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মুনসুর বলেন, অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ” নামে সংগঠনটি জমায়েতের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু তাদের কার্যক্রম সন্দেহজনক হওয়ায় অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।


তিনি আরও বলেন, আমরা বেশ কিছু লোককে থানায় নিয়ে এসেছি। তাদের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করছি। অনেক নিরীহ লোকজনও আছে। তাই যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে শাহবাগে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিটি সড়কেই গাড়ির চাপ দেখা গেছে। সড়কে শৃঙ্খলায় দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের সদস্যরা।