সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় রিকশাচালক নিহত।


গাইবান্ধা প্রতিনিধি:মো:রাতুল মিয়া

eshomoy.com || 2024-03-06
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় রিকশাচালক নিহত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম শাহ। তিনি বলেন,দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।

স্থানীয় লোকজন জানায়,পুলিশের একটি রেকার গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌরাস্তা মোড়ের দিকে যাচ্ছিল। চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে রেকার গাড়িটি পৌঁছে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। এ সময় দুই রিকশাচালক আহত হয়। আহতদের মধ্য একজনের নাম আসাদুল অন্য জনের নাম এখনো জানা যায়নি।

স্থানীয় লোকজন জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে রিকশাচালকসহ স্থানীয় লোকজন।

এ সময় তাঁরা রেকারটিসহ সড়কে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করে। পরে তাঁরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়।

রিকশাচালক ও স্থানীয়দের অভিযোগ, রেকার গাড়িটি অদক্ষ চালক দিয়ে চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেন তাঁরা।

ওসি সামছুল আলম শাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।