সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাইবান্ধা

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন।


গাইবান্ধা প্রতিনিধি:মো:রাতুল মিয়া

eshomoy.com || 2024-03-31
গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লেবু মিয়া (৪৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন শাহ আলম (৪৫) নামের আরেক ব্যবসায়ী।

রোববার (৩১ মার্চ) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩০ মার্চ) দিনগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত লেবু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত শাহ আলম একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলা ব্যবসায়ী লেবু, শাহ আলম ও শহিদুল স্থানীয় রাজা-বিরাট হাট থেকে কলা বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর এলাকায় ৫-৭ জনের একটা দল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। 

হামলাকারীদের এলোপাতারি ছুরিকাঘাতে গলা কেটে ঘটনাস্থলেই লেবু মিয়া প্রাণ হারান। ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহ আলম। এ সময় শহিদুল দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। শহিদুলের বাড়িও একই গ্রামে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, নিহত লেবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শাহ আলমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত-গ্রেফতারে পুলিশ কাজ করছে।