গাইবান্ধার সাদুল্লাপুরে ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বে শারিরীক প্রতিবন্ধী এক ব্যাটারী চালিত ইজি বাইক চালককে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের বুজরুক মুজাহিদপুর গ্রামে। নিহত প্রতিবন্ধী অটোচালক রাসেল মিয়া ঐ গ্রামের নান্দু মিয়ার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে পাশ্ববর্তী গ্রামের সেকেন্দার মিয়ার ছেলে লিমন মিয়া নিহত রাসেল মিয়ার অটোযোগে ছাগল বিক্রির উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ উপজেলা হাটে যায়। সেখান থেকে ফিরে অভিযুক্ত যাত্রী ২০০ টাকা অটো ভাড়া দিতে চাইলে। এতে চালক টাকা না নিয়ে, আপত্তি জানালে তাদের মধ্যে ভাড়া নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এরই এক পযার্যে প্রতিবন্ধী চালককে গাছের ডাল দিয়ে মারধর করে অভিযুক্ত অটো যাত্রী। পরে স্থানীয়রা প্রতিবন্ধী অটো চালককে উদ্ধার করে বাড়ি পৌছে দিলে রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম
জানান স্থানীয় সূত্রে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে
পাঠানো হয়েছে। সেই সঙ্গে হত্যা মামলার প্রস্তুতি চলছে।