‘ভাইরাল সাইমন’-এর চোখে অন্ধকার, আলোর পথে ফিরতে চাই ১৫ লাখ টাকা
জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
eshomoy.com || 2025-11-06
ভাইরাল সাইমন|ইসময়|
দিনাজপুরের ঘোড়াঘাটের ছোট্ট শিশু ‘ভাইরাল সাইমন’-এর সেই সরল হাসি ও কথা একসময় সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের মুখে আনন্দ ফুটিয়েছিল। কিন্তু আজ সেই সাইমন অন্ধত্বের ঝুঁকিতে। চিকিৎসকদের ভাষায়, তার দুই চোখই প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত। সময়মতো উন্নত চিকিৎসা না পেলে সে চিরতরে দৃষ্টি হারাতে পারে।
মাত্র ৬ বছরের সাইমন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী গ্রামের সুমন মিয়ার ছেলে। দিনমজুর পরিবারে জন্ম নেওয়া এই শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
অশ্রুসিক্ত কণ্ঠে সাইমনের মা বলেন, ‘আমার ছেলেটা যদি আর আলো দেখতে না পায়, আমি কীভাবে বাঁচব! আমরা গরিব মানুষ, কিছুই করার নেই। সবার দোয়া আর সাহায্যই এখন একমাত্র ভরসা।’
সাইমনের বাবা জানান, ‘সে সবার মুখে হাসি এনে ভাইরাল হয়েছিল, আজ নিজেই আলো হারানোর পথে। দয়া করে সবাই একটু পাশে দাঁড়ান।’
একটি শিশুর চোখে আলো ফিরিয়ে দিতে চাইলে আমরা সবাই মিলে সামান্য সহায়তা করতে পারি। হয়তো কারও এক দিনের খরচই সাইমনের জীবনে আলো ফিরিয়ে দিতে পারে।
সহযোগিতা পাঠাতে পারেন,
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং (এজেন্ট শাখা): 20507770206554289
বিকাশ/নগদ: 01719095539
জেএইচ/ইডি