সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : দিনাজপুর

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. জাহিদ হোসেন


জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:

eshomoy.com || 2025-11-11
গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. জাহিদ হোসেন
অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশের মানুষ দেখে শুনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অভ্যস্ত, কিন্তু যে পদ্ধতিতে প্রার্থীকে দেখা বা জানা যাবে না, সেই পদ্ধতিতে ভোট দিতে মানুষ অভ্যস্ত নয়। যারা ‘পিআর পদ্ধতি’র নামে জনগণের অধিকার ও গণতন্ত্র নিয়ে খেলছেন, তাদের আর সুযোগ দেওয়া হবে না।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ সামনে এসেছে, ফেব্রুয়ারির মধ্যভাগে অনুষ্ঠিতব্য নির্বাচন তারই প্রমাণ। আসুন, আমরা সবাই মিলে সেই প্রচেষ্টাকে সফল করি।”

তিনি অভিযোগ করে বলেন, “গতকাল রাত থেকেই কেউ বাসে আগুন দিচ্ছে, কেউ গুলি করে মানুষ হত্যা করছে, কেউ ভয় দেখাচ্ছে, এর মধ্য দিয়েই পতিত স্বৈরাচারের আশ্রয় নেওয়ার চেষ্টা চলছে। এর কারণ আমরা নিজেরাই বিভক্ত। এই বিভাজনের সুযোগ নিয়েই তারা ফিরতে চাইছে।”

তিনি সকলকে আহ্বান জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে সেই স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য।
পথসভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচ/ইডি