সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : দিনাজপুর

ফুলবাড়ী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ২ লাখ ৮৪ হাজার টাকার মাদক ও গরু জব্দ


জোবায়ের হোসাইন, দিনাজপুর

eshomoy.com || 2026-07-16
ফুলবাড়ী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ২ লাখ ৮৪ হাজার টাকার মাদক ও গরু জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ভারতীয় গরু আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।


বৃহস্পতিবার (১৬ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীনস্থ জলপাইত ও অচিন্তপুর বিওপি পৃথক দুটি অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২টি ভারতীয় গরু আটক করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান থাকবে।

জেএইচ/ইডি