ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এক আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৯ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বড়গ্রাম বিওপি ও দাইনুর বিওপি পৃথকভাবে তিনটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ জন আসামিকে আটক করা হয়। একই সঙ্গে ৩,১৭২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১টি মোটরসাইকেল এবং ২৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৪,৪৪,১০০ টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা, পেশাদারিত্ব ও আইনানুগ প্রক্রিয়ায় অব্যাহত থাকবে।