সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে


ওয়াসিম শেখ,সিরাজগঞ্জ প্রতিনিথিঃ

eshomoy.com || 2024-04-29 6:38PM
সিরাজগঞ্জে বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে
বিএনপির নেতা-কর্মী

সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহব্বায়কসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা সবাই হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন।
সোমবার (২৯ এপ্রিল ২০২৪ইং) দুপুরে আদালতে হাজির হয়ে আবার জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো বিএনপির নেতা-কর্মীরা হলেন,সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহব্বায়ক মতিয়ার রহমান মতি, শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: নূর আলম মূন্সী, শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইছাহাক হোসেন, সাধারণ সম্পাদক রবিউল আলম সাজু, শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এরশাদ রানা, শিয়ালকোল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাহিনসহ আরও ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দ এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, গ্রেফতার করে, কারাগারে প্রেরণ করে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের কাছে কারাগার দ্বিতীয় বাড়ি। নেতৃবৃন্দের উপর এই জুলুমের অবসান একদিন হবেই।