সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : পাবনা

ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত

পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত


আনোয়ারুল ইসলাম, স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2024-03-03
পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত

পাবনার সাঁথিয়ায় ট্রাকের নীচে চাপা পড়ে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে । নিহত মুক্তিযোদ্ধার নাম আকশেদ আলী ।

সে উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট  গ্রামের মৃত নওশের আলীর ছেলে । এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন । আহতদের চিকিৎসার জন্য  নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রবিবার  ( ৩ মার্চ ) বেলা এগারোটা টার দিকে মুক্তিযোদ্ধা আকসেদ  আলী ডেমরা বাড়াবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাথাইলহাট নামক স্থানে একটি চা এর দোকানে চা পান করছিলেন । এ সময় ডেমরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকে চাকার সমস্যা জনিত কারনে  নিয়ন্ত্রণ হারিয়ে পাথাইলহাট বাজারে উক্ত চা এর দোকানের মধ্যে ঢুকে পড়ে  এবং সেখানে অপেক্ষারত লোকজনের উপর পতিত হয় । ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা আকসেদ আলী নিহত হন ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাকা পাম্পচার হওয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পডলে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা আকসেদ আলী নিহত হন । এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং নিহত কে দাফনের ব্যবস্থা করা হয়েছে ।