সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : নাটোর

নলডাঙ্গায় পর্নোগ্রাফি মামলায় কৌশিক নামে এক যুবক গ্রেপ্তার!


 নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি 

eshomoy.com || 2023-08-10 17:48:30
নলডাঙ্গায় পর্নোগ্রাফি মামলায় কৌশিক নামে এক যুবক গ্রেপ্তার!

নলডাঙ্গায় পর্নোগ্রাফি মামলায় বাগাতিপাড়ার কৌশিক গ্রেপ্তার! নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে বেড়াতে এসে প্রেমের ফাঁদে ফেলে গোপনে বান্ধবীর আপত্তিকর নগ্ন ভিডিও ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে বাগাতিপাড়ার কৌশিক (২১) নামের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ আগষ্ট ওই ভুক্তভোগী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কলেজ ছাত্র কৌশিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন- নাটোরের নলডাঙ্গায় ১০৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর

বুধবার (৯ আগষ্ট) রাতে জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে কৌশিক কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র কৌশিক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের জুয়েল ইসলামের ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীও বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন- হারিয়ে যাওয়ার ১৬ বছর পর বাড়ি ফিরলেন সাহাবুল

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত জুলাই মাসের ১৬ তারিখ দুপুরে কৌশিক তার বান্ধবীকে নিয়ে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা নিয়ে বেড়াতে আসে। এসময় বান্ধবী কে প্রেমের ফাঁদে ফেলে কৌশিক তার মোবাইলে আপত্তিকর নগ্ন ভিডিও ধারন করে। পরে তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় সে। 

এতে ভিকটিম রাজি না হলে মোবাইলে ধারন করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অত্মীয় স্বজনের ম্যাজেঞ্জার, হোয়াটসপে পাঠিয়ে ইন্টারনেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে গত ৬ আগষ্ট ভিকটিম কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর থেকে কৌশিক কে গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় নিয়ে আসে পুলিশ।

আরও পড়ুন- নাটোরে মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট, থানায় অভিযোগ

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ শিক্ষার্থী কৌশিক কে গ্রেপ্তার পর তার মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নাটোর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন- নাটোরে আম বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ই-সময়/আরএম/এমআরএম