সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : নাটোর

নাটোর ও বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


মেহেদী হাসান স্টাফ রিপোর্টার, নাটোর

eshomoy.com || 2023-10-22 18:46:00
নাটোর ও বগুড়া মহাসড়কের পাশে  অজ্ঞাত ব্যক্তির  লাশ উদ্ধার

নাটোর -বগুড়া মহাসড়কের পাশে  অজ্ঞাতনামা এক ব্যক্তির  লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। 

রবিবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ছয়টার দিকে  উপজেলার জামতলী বাজার এলাকায় ডাবলুর কাঠের স'মিলের পাশে জঙ্গলের মধ্যে উপর হয়ে পরে থাকা অবস্থায় একটি  লাশ দেখতে পায় লোকজন, পরে পুলিশ খবর পেয়ে অজ্ঞাত আনুমানিক ৫৫ বছরের এক  ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন-বড়াইগ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই ভাই বোনের মৃত্যু

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সকালে উপজেলার জামতলী এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

তিনি আরও জানান , নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টির তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) কে  খবর দেওয়া হয়েছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনাস্থলে সিংড়া থানার (পরিদর্শক) রফিকুল ইসলাম ও এস আই জাহিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয়দের ধারণা অজ্ঞাত ব্যক্তিকে হয়তো হত্যা করে লাশটি ফেলে দেওয়া হয়েছে। এমন লাশের ঘটনা মাঝে মধ্যেই পাওয়া যায়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। নিহত অজ্ঞাত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সনাক্ত করার আশ্বাস দিয়েছেন পুলিশ।

 

আরও পড়ুন-মৌলভীবাজারের রাজনগরে সর্বপ্রথম কুমারী পূজার আয়োজন

ইসময়/আরএম/এমআরএম