সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় পূজা মন্ডব পরিদর্শনে মহামান্য রাষ্ট্রপতির সিনিয়র সচিব নাসিমুল গনি


মেহেদী হাসান শিপলু / চৌগাছা যশোর প্রতিনিধি

eshomoy.com || 2024-10-12 03:00
চৌগাছায় পূজা মন্ডব পরিদর্শনে মহামান্য রাষ্ট্রপতির সিনিয়র সচিব নাসিমুল গনি

যশোরের চৌগাছার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন মহামান্য রাষ্ট্রপতির সিনিয়র সচিব চৌগাছার কৃতি সন্তান নাসিমুল গনি। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি প্রথমে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে পূজা মন্ডব পরিদর্শন করেন। দুপুর ১২ টার দিকে তিনি পৌর এলাকার নিরিবিলিপাড়ায় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনে যান। সচিব মহোদয় মন্ডবে পৌছালে চৌগাছা পূজা পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল তাকে অভিনন্দন জানান।

এ সময় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কর্মকর্তা আবু আশরাফ মুকুল, থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,  উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাসুদুল হাসান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান লাল, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর, সাবেক ইউপি সদস্য গোবিন্দ কুমার রাহা, ব্যবসায়ী ধীরেন্দ্র নাথ দে, উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসানসহ বিএনপি নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বিদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।