সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

হামলায় আহত বিএনপি কর্মী শওকতের মৃত্যু চৌগাছায়


চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-10-23 05:30
হামলায় আহত বিএনপি কর্মী শওকতের মৃত্যু চৌগাছায়

চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি কর্মী শওকত আলী (৩৫) মারা গেছেন। তিনি পুড়াপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। ঢাকার একটি বে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। শওকতের হত্যাকারীদের অবিলম্বে আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের ভাইপো শওকত আলীকে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি মাদক সম্রাট কামাল মেম্বরের নেতৃত্বে ১০/১২ জন আওয়ামী সন্ত্রাসী লোহার রড, হাঁতুড়ি ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। স্বজনরা উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে নিলে তাকে দ্রুত রেফার করে যশোর সদর হাসপাতালে। সেখানে স্বাস্থ্যের উন্নতি না হলে রাতেই নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউ খালি না থাকায় পাশেই একটি বে সরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
নিহতের চাচা মিজানুর রহমান জানান, অত্যান্ত নিরিহ প্রকৃতির একটি ছেলে শওকত আলী। অভাবের সংসারে সে কাজ ছাড়া কিছুই বোঝে না। তার মৃত্যুতে স্ত্রী ও তিনটি সন্তান চরম অসহায় হয়ে পড়লো। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরাদেহ ঢাকায় ছিলো বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের চাচা মিজানুর রহমান বাদি হয়ে মঙ্গলবারই একটি মামলা করেন ওই মামলাকে আজ হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামীদের আটকে থানা পুলিশ তৎপর আছে।
এদিকে বিএনপির কর্মীকে নির্মম ভাবে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। যারাই এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।