যশোরের চৌগাছা উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি এম এ সালামের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি মহল। সম্প্রতি ওই মহলটি একটি দৈনিকে সংবাদ প্রকাশ করে তারই জানান দিয়েছে এমনই দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা মৎস্যজীবি ও ব্যবসায়ীরা। রোবাবর বিকেলে প্রেসক্লাব চৌগাছার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে চৌগাছার খড়িঞ্চা বাওড়ের মৎস্যজীবী সমবয় সমিতির সভাপতি ভরত কুমার বিশ^াস বলেন, গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার রুপালী বাংলাদেশ নামক একটি পত্রিকায় উপজেলা বিএনপি নব নির্বাচিত সভাপতি এম এ সালামকে দোষী করে মৎস্যজীবীদের জড়িয়ে মনগড়া ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করেছে। যে সংবাদে উপজেলার মৎস্যজীবিদের হেয় প্রতিপন্ন করা হয়েছে পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও তার দলের সম্মান ক্ষুন্ন করা হয়েছে বলে আমরা মনে করছি।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ওই পত্রিকায় লেখা হয়েছে বিএনপির সভাপতি এমএ সালাম ও তার লোকজন বিভিন্ন সময়ে বাওড়ে যেয়ে মাছ লুট করেছে এবং আমাদেরকে শারীরীক নির্যাতন ও চাঁদা নিয়েছে। যার কোনই ভিত্তি নেই। বরং গত ৫ আগষ্টের পর আমরা যাতে কোন ধরনের ক্ষতির সম্মুখিন না হই সে জন্য এমএ সালাম ও তার লোকজন আমাদেরকে সার্বিক ভাবে খোঁজ খবর নেন ও সহযোগিতা করেন। পরিবর্তিত পরিস্থিতিতে এক শ্রেনীর ব্যক্তি যারা যখন যে দল ক্ষমতায় থাকে ওই শ্রেনীর ব্যক্তিরা আমাদের বাওড়ে মাছ লুটে মেতে ওঠে। এই খবর জানতে পেরে এম সালাম ও তার দলের লোকজন তাৎক্ষনিক ব্যবস্থা নেন এবং তারা আইনি সহায়তাসহ বিভিন্ন ভাবে আমদের সহযোগীতা করেন। আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন, সে কারনে ওই মহলটি আমাদেরকে নিয়ে অপরাজনীতি করে সুবিধা হাসিলে মেতে উঠে।
লিখিত বক্তব্যে অপর ব্যক্তি ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু বলেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম চৌগাছা বিএনপির রাজনীতির একজন পরিচিত নাম। তিনি সভাপতি হওয়র পর তার সম্মান ক্ষুন্নে একটি মহল তৎপর। সেই ধারাবাহিকতায় পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে তিনি জমি দখল, ব্যবসায়ীদের হয়রানী এবং চাঁদাবাজিতে লিপ্ত। কিন্তু এর কোনই ভিত্তি নেই। আমি একজন পেশায় ব্যবসায়ী। ব্যবসা নিয়ে আমর একটি সমস্যা ছিল। সেই সমস্যা তিনি অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে সমাধান করে দিয়েছেন। ব্যবসায়ীর দোকানের ক্যাশ হতে টাকা লুট করা হয়েছে এটিও ছিল কাল্পনিক। শুধু মাত্র ওই নেতাকে সমাজে হেয় প্রতিপন্ন ও সম্মান ক্ষুন্ন করতে এবং আমাদের হেয় করতে এই মনগড়া খবর দেয়া হয়েছে বলে আমরা উপস্থিত সকলেই মনে করছি।
সংবাদ সম্মেলনে এ সময় মৎস্যজীবি সন্তোষ কুমার, নিল কোমল, উত্তম কুমার, আব্দুল হামিদ, আইজেল হোসেন, আজিজুর রহমান, ব্যবসায়ী জাহিদুল ইসলাম, অহেদুজ্জামান মধু, লিটন হোসেনসহ মৎস্যজীবি, ব্যবসায়ী, কৃষক, নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।