সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে চৌগাছায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার - মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর)

eshomoy.com || 2024-11-25 01:30
গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে  চৌগাছায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে যশোরের চৌগাছায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, সরকারী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা সমবয় কর্মকর্তা অহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, জামায়াত নেতা মাষ্টার কামাল আহমেদ, তারেক জিয়া পরিষদের আহবায়ক সাংবাদিক টিপু সুলতান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রিতোম, উপজেলার সলুয়া গ্রামের শহিদ ছাত্র (বরিশাল বিশ্ববিদ্যালয়ের) আল আমিনের পিতা আনোয়ার হোসেন প্রমুখ। 

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদদের পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহিদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।