সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

চৌগাছার সকলের পরিচিত মুখ আবদুল গফুর মাওলানা ইন্তেকাল


স্টাফ রিপোর্টার - মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর)

eshomoy.com || 2024-12-14 05:00
চৌগাছার সকলের পরিচিত মুখ আবদুল গফুর মাওলানা ইন্তেকাল

চৌগাছার একাধারে শিক্ষক, মাওলানা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ইমাম সকলের পরিচিত মুখ, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য ফারুক আহম্মদের পিতা হযরত মাওঃ আবদুল গফুর (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। শনিবার দুপুর আড়াইটায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল ৯ টায় মরহুমের প্রথম নামাজে জানাজা চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় জানাজা তার নিজ গ্রাম বাদেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের ছেলে ফারুক আহম্মেদ জানান, শুক্রবার বিকেলে তিনি অসুস্থ্যবোধ করলে আমরা যশোর আড়াইশ শয্যা হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করি। সেখনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে মারা যান।

মাওঃ আবদুল গফুর ১৯৫০ সালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। মাদ্রসা শিক্ষাবোর্ড হতে কামিল পাশ করে তিনি শিক্ষাকতাকে পেশা হিসেবে বেছে নেন। নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন একটি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে সেটি বাদেখানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। ওই প্রতিষ্ঠানের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি ছিলেন বাদেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রসার প্রতিষ্ঠাতা ও সুপার। এছাড়া মাওঃ আবদুল গফুর আহসান নগর দাখিল মাদ্রসা, সাতক্ষীরা জেলার তালা উপজেলার পীরশাহ জয়নুদ্দীন ফাজিল মাদ্র্রাসা ও নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। অবসরে যাওয়ার বেশ আগে থেকেই তিনি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। চৌগাছা সরকারী ৫০ শয্যা হাসপাতাল জামে মসজিদের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা ও খতিব। ২০২৩ সালের মে মাস পর্যন্ত তিন এই মসজিদে অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

এ দিকে প্রেস ক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য ফারুক আহম্মদের পিতা মাওঃ আবদুল গফুরের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।