সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

যশোরের চৌগাছায় মূর্তিমান আতংকের এক নাম নারীচক্র

নারী চক্রের ছয় সদস্য আটক


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-01-22 17:30
নারী চক্রের ছয় সদস্য আটক
নারী চক্রের ছয় সদস্য আটক

যশোরের চৌগাছায় মূর্তিমান আতংকের এক নাম নারীচক্র। অবশেষে সেই চক্রের ছয় সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে দুই নারী সদস্য ও চার পুরুষ এর মধ্যে একজন পুরুষ পাশ্ববর্তী মহেশপুর উপজেলার বলে জানা গেছে। ডিবির হাতে নারী চক্রের সদস্য আটকের খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। তবে এই চক্রের রাঘব বোয়ালরা এখনও আছে ধরা ছোঁয়ার বাইরে। আটকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হলে চক্রের অন্যরা আটক হবে বলে অনেকে মনে করছেন।
একাধিক সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশ বুধবার সকালে চৌগাছার বিভিন্ন এলাকা এবং মহেশপুর উপজেলাতে অভিযান পরিচালনা করেন। এসময় ডিবির অভিযানে আলোচিত নারী চক্রের ৬ সদস্য আটক হয়। আটককৃতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের মন্মতপুর গ্রামের তাজুর ছেলে দেলোয়ার (৩৮), আব্দুল মান্নানের ছেলে মইফুল ইসলাম (৩৬), কয়ারপাড়া গ্রামের শাহজাহানের ছেলে পান্নু হোসেন (৩৭) ও তার স্ত্রী মিতু (৩০), উপজেলার যাত্রাপুর গ্রামের রিপা খাতুন (৩৫) ও মহেশপুর উপজেলার জাহিদ হোসেন। আটকৃতদের যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতরা যশোর ডিবি হেফাজতে আছে।
এ দিকে আলোচিত নারী চক্রের ৬ সদস্য আটকের ঘটনায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। চরম ভয়ংকার হয়ে উঠেছিল এই চক্র এমনই অভিমত ব্যক্ত করে অনেকে বলেন, এর পিছনে বড় শক্তি আছে। যারা পর্দার আড়ালে থেকে চক্রের সদস্যদের দিয়ে অর্থ উপর্জন করে। কৌশলে তারা যে কোন ছেলেকে ফাঁদে ফেলে লুটে নেয় লাখলাখ টাকা। চৌগাছা পৌরসভার বিভিন্ন জায়গায় এরা সুযোগ বুঝে আস্থানা গেড়ে বসে। তাদের হাত থেকে রক্ষা পাইনি বড় অফিসার, শিক্ষক, চাকরীজিবি এমনকি ব্যবসায়ী। আটককৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘব বোয়ালের নাম বের হয়ে আসবে এমনই মনে করছেন উপজেলার সচেতন মহল।