সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

কেশবপুরে ইয়াবা’সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক


কেশবপুর, যশোর প্রতিনিধি

eshomoy.com || 2025-04-29
কেশবপুরে   ইয়াবা’সহ ২ জন  মাদক ব্যবসায়ী আটক

যশোরের কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চিংড়া ফাঁড়ি পুলিশ। গত সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সাগরদাঁড়ি বাজার এলাক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার বড়কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) ও কেশবপুর উপজেলার বগা গ্রামের জোয়ার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। 


থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার সন্ধ্যায় সাগরদাঁড়ি বাজারে অভিযান চালিয়ে পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) ও কেশবপুর উপজেলার বগা গ্রামের জোয়ার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫) কে ১৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তারা এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 


এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।