সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : যশোর

কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন জনের কারাদণ্ড


মাহাবুর রহমান, কেশবপুর,( যশোর)

eshomoy.com || 2025-07-08
কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন জনের কারাদণ্ড

যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিন জনকে ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সাবদিয়া গ্রামের  মৃত গোলাম রব্বানীর ছেলে আশিকুর রহমান (৫০) ও গৌরিঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাপ্পী (২৫) গত মঙ্গলবার বিকেলে পৌরশহরের সাবদিয়া শ্মশান সংলগ্ন এলাকায় বসে গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা ও ইয়াবা সেবনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উভয়কে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা জরিমানা আদায় করেছেন৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।


এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিনজনকে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক কারবারিরা দেশ ও জাতির শত্রু। মাদক কারবারিদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।মাদকের বিরুদ্ধে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।