সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

কেশবপুরে এনসিপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত


মাহাবুর রহমান, কেশবপুর,( যশোর)

eshomoy.com || 2025-07-17
কেশবপুরে  এনসিপির   সমাবেশ ও মিছিল  অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলায়  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মিছিল অনুষ্ঠিত হয়েছে  । ১৭ জুলাই   বৃহশতিবার বিকাল ৫:৩০ মিনিট থেকে কেশবপুর  এনসিপির আয়োজনে  সারাদেশে পদযাত্রার ন্যায় গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশে ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক নৃশংসভাবে হামলার প্রতিবাদে- এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এনসিপির    মিছিলটি শহরের গাজীর মোড় থেকে    হাসপাতাল রোড হয়ে পৌরসভা রোড ঘুরে থানার মোড়  প্রদক্ষিণ করে আবার সূচনা স্থানে ফিরে আসে। 

সংক্ষিপ্ত বক্তব্যে   বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বক্তব্য দিয়েছেন প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন , এনসিপি কেশবপুরের যুগ্ন-সমন্বয়কারী এড. আঃ আহাদ,সদস্য শহীদ তৌহিদের পিতা.আব্দুর জব্বার মোল্ল্যা,সদস্য  তাহমিদ আহসান মিশাদ, যুব শক্তির সম্ভাব্য আহবায়ক রাসেল হোসেন,গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্ভাব্য আহবায়ক মাসফি চৌধুরী অরিন,সম্ভাব্য সদস্য-সচিব তাহসিন আহসান মাহিন। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।