সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : যশোর

কেশবপুরে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠন শপথ গ্রহণ অনুষ্ঠিত


মাহাবুর রহমান, কেশবপুর,( যশোর)

eshomoy.com || 2025-07-26
কেশবপুরে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠন শপথ গ্রহণ অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।  


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন এবং তিনি নিজেই শপথ গ্রহণ করেন ও উপস্থিত সকলের শপথ বাক্য পাঠ করান।


শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।