সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় আরাফাত রহমান কোকোর জনন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-08-12 17:30
চৌগাছায় আরাফাত রহমান কোকোর জনন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
চৌগাছায় আরাফাত রহমান কোকোর জনন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এ খেলায় অংশ গ্রহন করেন চৌগাছা ফুটবল একাডেমী ও আরএস স্পোর্টস ক্লাব।

খেলার শুরু হতে উভয় দল আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলতে থাকে, কিন্তু বিরতীর আগ পর্যন্ত কোন দলই গোলের দেখা পাইনি। ফলে গোল শুন্য অবস্থায় উভয় দল বিরতীতে যায়।

বিরতীর পর খেলা শুরু হলে উভয় দল গোল মেতে মরিয়া হয়ে উঠে, কিন্তু কোন ভাবেই যেন গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। একপর্যায়ে খেলার শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে চৌগাছা ফুটবল একাডেমীর এক খেলোয়াড় দুর্দান্ত গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ জয় নিয়ে মাঠ ছাড়েন চৌগাছা ফুটবল একাডেমীর খেলোয়াড়রা।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের খোলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সবেক কাউন্সিলর মোবারক হোসেন ও নাজমুজ্জামান খোকন, সরকারী হাইস্কুলের সাবেক ক্রীড়া শিক্ষক মশিউর রহমান, ডিএফ এর সদস্য শুকুর আলী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন, চৌগাছা ফুটবল একাডেমীর ম্যানেজার নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন যথাক্রমে আব্দুল মমিন, জিয়াউর রহমান ও মোফাজ্জেল হোসেন।