সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

কেশবপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন


মাহাবুর রহমান, কেশবপুর,( যশোর)

eshomoy.com || 2025-08-18
কেশবপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন



"অভায়াশ্রয় গড়ে  তুলি দেশি মাছে দেশ ভরি" প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল  বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। এ সময় সৎস চাষে বিশেষ অবদান রাখায় চারজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।

 উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, বিএনপি নেতা মৎস্যচাষী কামরুজ্জামান লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, মৎস্য চাষী ইস্রাফিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।  এরপর এ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এসে শেষ হয়।