সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

সাগরদাঁড়ী ঝুমুর মিনি চিড়িয়াখানা থেকে প্রাণী জব্দ


কেশবপুর, যশোর প্রতিনিধি

eshomoy.com || 2024-03-13
সাগরদাঁড়ী ঝুমুর মিনি চিড়িয়াখানা থেকে প্রাণী জব্দ

যশোর কেশবপুর উপজেলা সাগরদাঁড়ীতে ঝুমুর মিনি চিড়িয়াখানায় বুধবার অভিযান চালিয়ে অবৈধভাবে আটকে রাখা বিভিন্ন প্রজাতির ৯ টি প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। 

 উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে ১টি কুমির, ৩টি অজগর সাপ, ১টি বানর, ৩টি কচ্ছপ , ১টি বাগদাশ শিয়াল।  



বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  যশোর কেশবপুর থানার সাগরদাঁড়ী এলাকার  ঝুমুর মিনি চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে সেখানে অবৈধভাবে বেশকিছু দেশী-বিদেশী বন্যপ্রাণী খাঁচায় আটকে রাখা হয়েছে দেখতে পান। পরে ওই মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এবং দেশীয় বন্যপ্রাণী খাঁচায় বন্দী করে রাখা দ-নীয় অপরাধ-এ সম্পর্কে জনানো হয়। মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আইন না জেনে বন্যপ্রাণীগুলোকে আটক রাখার কথা স্বীকার করলে প্রাণীগুলোকে তাদের কাছে হস্তান্তর করতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালে তারা পরে মিনি চিড়িয়াখানার ওইসব  বন্যপ্রাণীগুলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে স্থানান্তর করে।