সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় হেলপার নিহত

চৌগাছায় বাস থেকে নামতে গিয়ে চাকার তলে পড়ে হেলপার নিহত


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-03-28 04:20
চৌগাছায় বাস থেকে নামতে গিয়ে  চাকার তলে পড়ে হেলপার নিহত
বাসের চাকার তলে পড়ে নিহত হেলপার

 যশোরের চৌগাছায় যাত্রীবাহী চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকার তলে পড়ে অপর এক বাসের হেলপার নিহত হয়েছে। নিহত হেলপার উপজেলার আসিংড়ী পুকুরিয়া গ্রামের আকবর আললীর ছেলে শামীম রেজা (২৭)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২ টায় চৌগাছা যশোর সড়কের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী বাসের এক যাত্রী জানান, যশোরের উদ্দেশ্যে বাসস্ট্যান্ড থেকে ঢাকা মেট্রো-জ-০৪-০৭১৬ নম্বরধারী বাসটি ছেড়ে আসে। প্রতিমধ্যে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসের দরজা দিয়ে শামীম রেজা চলন্ত অবস্থায় নেমে পড়ে। কিন্তু নামার সাথে সাথে ধাক্কা লেগে সে বাসের পিছনের চাকার তলে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরও স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়।নামপ্রকাশে অনিচ্ছুক বাসের স্টাটার জানান, নিহত শামীম রেজা অনিয়মিত হেলপার ছিল। যে বাসে দুর্ঘটনা ঘটেছে সেই বাসের সে হেলপার না। যখন যে বাসে কাজ হয় সেই বাসেই হেলপারের কাজ করে। তিনি আরো বলেন, নিজের প্রয়োজনে সে নামতে যাই। তবে সিগনাল বাদে তার নামা ঠিক হয়নি। থানার এস আই লোকমান হোসেন জানান, বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বাসের পিছনের চাকায় তার মাথাটি আঘাতপ্রাপ্ত হয়। আর এতেই তার মৃত্যু হয়। নিহতের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।