আগামী ২১ মে মঙ্গলবার চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের পাশাপাশি এর পক্ষে জনমত গঠনে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বাজারে দলটি লিফলেট বিতরণ করেন। বিএনপির দলীয় কার্যালয় হতে এই কর্মসূচি শুরু হয়, পরে তা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষ,পথচারী, ব্যবসায়ী, ভ্যানচালকসহ নানা শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, বিএনপি নেতা রবিউল ইসলাম, সাহেব আলী, শহিদুল ইসলামসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।