সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

রাস্তার পাশের মরা গাছ যেন মরণফাঁদ


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-05-24 11:00
রাস্তার পাশের মরা গাছ যেন মরণফাঁদ
রাস্তার পাশের মরা গাছ যেন মরণফাঁদ

যশোর চৌগাছা উপজেলায় কয়েক শত মরা গাছ এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে পথচারীসহ এলাকার মানুষের।অল্প বাতাসেই ভেঙে পড়ছে সেসব মরা গাছ ও গাছের ডালপালা, রাস্তায় দাঁড়িয়ে থাকা এসব গাছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, এমন আতঙ্ক ও আশঙ্কা নিয়ে চলাচল করছে এলাকার পথচারীরা।

প্রতিনিয়ত ঘটছে ছোটো-খাটো দুর্ঘটনাও, ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করছে পথচারীরা , ব্যবসায়ী শান্ত জানান, প্রতিদিন তাকে এই রাস্তায় চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। কয়েকদিন আগেই ঝড়ে একটি গাছের বড় ডাল ভেঙে পড়ে দোকানের উপর, এজন্য তাদের আতঙ্ক আরও বেড়ে গেছে বলে জানান তিনি।

সোহেল নামের এক পথচারী বলেন, একটু বাতাস হলেই এই রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না, না জানি কখন কার মাথার উপর ভেঙে পড়ে গাছের ডালপালা ,কেন যে এসব গাছ কাটা হচ্ছে না জানি না। দ্রুত এই গাছগুলো কাটা হোক।

বর্তমানে মরা গাছগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, এ জন্য স্থানীয় এলাকাবাসী-ব্যবসায়ী-ভ্যান গাড়ী চালক -পথচারী সাংবাদিকদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগ কে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত কর্তনের ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান।