সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় পানিতে ডুবে আড়াই বছরের শিশু খাদিজার মৃত্যু।


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-06-02 05:10
চৌগাছায় পানিতে ডুবে আড়াই  বছরের শিশু খাদিজার মৃত্যু।
চৌগাছায় পানিতে ডুবে আড়াই বছরের শিশু খাদিজার মৃত্যু।

চৌগাছায় পানিতে ডুবে খাদিজা খাতুন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে মর্মান্তিক মৃত্যু হয়। শিশু খাদিজা খাতুন উপজেলার মাশিলা গ্রামের আলাউদ্দনের মেয়ে।

হাসপাতাল ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শিশু খাদিজার পিতৃলয় মাশিলা গ্রাম হলেও সে মা ফাতেমা খাতুনের সাথে নানা বাড়ি একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে থাকতো। রোববার সকালে শিশুটি উঠানে খেলা করতে করতে উঠানের পাশে ধান ভেজানো পাত্রে রাখা পানির মধ্যে পড়ে যায়। বেশ কিছু সময় পর নানি বাড়ির লোকজন খাদিজাকে দেখতে না পেয়ে খুজতে থাকে। একপর্যায়ে ধান ভেজানো ওই পাত্রের পানির মধ্যে খাদিজা দেখতে পেয়ে দ্রত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা শিশুটিকে মৃত ঘোষনা করেন।

একটি সূত্র জানায়, শিশু খাদিজা খাতুনের বাবা পেশায় একজন ট্রাক চালক। বর্তমানে তিনি ওই পেশায় চট্টগ্রামে অবস্থান করছেন। আর মা ফাতেমা বেগম একজন গামেন্টর্স কর্মী। মা বাবা দুইজনই কর্মে বাইরে থাকায় বেশ অবহেলায় শিশুটি বেড়ে উঠছিল। রোববার এমনই এক অবহেলায় শিশুটির অকাল মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পরিবারের সাথে আলোচনা করে কারও কোন অভিযোগ না থাকায় শিশুটির দাফনের অনুমতি দেয়া হয়েছে।